Trending Now

সারাদেশে সরকারি ডিগ্রী কলেজগুলোতে নতুন অধ্যক্ষ দিলেও স্বপদে বহাল ধর্মপাশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ

Date:

সিলেট প্রতিনিধি

আওয়ামী সরকারের মদদপুষ্ট সুনাম গঞ্জের ধর্মপাশা সরকারি ডিগ্রী কলেজের বিভিন্ন দূর্ণীতিতে অভিযুক্ত ভার প্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামদের স্বপদে বহাল থাকার বিষয়টি শিক্ষা মন্ত্রনালয়ের ৮ এপ্রিলের প্রজ্ঞাপন নিয়ে প্রশ্নবিদ্ধ সৃষ্টি হয়েছে । উক্ত প্রজ্ঞাপনে সারাদেশে সকল সরকারি ডিগ্রী কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করেছে শিক্ষা মন্ত্রনালয় । কিন্তু বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতিতে অভিযুক্ত ধর্মপাশা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ কোন অদৃশ্য শক্তিবলে স্বপদে বহাল রয়েছেন তা নিয়ে কলেজ শিক্ষকদের মঝে প্রশ্নের জটতৈরী হয়েছে । এ বষিয়ে কথা বল্লে নাম প্রকাশ না করার শর্ত দিয়ে প্রতিবেদককে একজন সিনিয়র কলেজ শিক্ষক জানান,আব্দুল হামিদ একজন অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের অনুসন্ধানে বেশ কয়েকটি অভিযোগ প্রমাণীত হয়েছে এর পরেও তাকে কিভাবে শিক্ষা মন্ত্রনালয় প্রিন্সিপাল পদে বহাল রাখে তা আমার বোধগম্য হচ্ছেনা । এদিকে আব্দুল হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় বিষয়টি ভিন্ন খাতে প্রাভাবিত করার অপচেষ্টায় মন্ত্রনালয়ের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে দৈনিক সংলাপ একাধিকবার প্রতিবেদন প্রকাশ করেছে তবে মন্ত্রনালয় তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নিয়ে উল্টো তাকে স্ব পদে বহাল রেখে শিক্ষা মন্ত্রনালয়ের আইনশৃংঙ্খলার চরম অবনতির নজির স্থাপন করেছে । এ বিষয়ে কথা বল্লে কলেজ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম জানান,বিষয়টি আমার নলেজে নাই ।

আওয়ামী দুঃশাসনে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের (সদ্য জাতীয়করণকৃত) ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হামিদ তাং সাহেবের বিভিন্ন অপকর্ম, অর্থ দুর্নীতি, স্বজনপ্রীতি, ছাত্রীদের শ্লীলতা হানির কেলেংকারী এবং ফারুক হাসান, প্রভাষক (ইংরেজী) এর বিধি বর্হিভূত নিয়োগ বাতিল বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ে অভিযোগ করেন উক্ত কলেজের প্রভাষক আফরোজ মাহবুব খান। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয় গত ডিসেম্বরে অভিযোগটি তদন্ত করেন কলেজ শাখার সাবেক উপ-উপ-পরিচালক হাবিবুর রহমান ও উপ-উপ-পরিচালক শওকত হোসেন মোল্যা। গভীর অনুসন্ধান শেষে গত ১৬ ফেব্রুয়ারি পনের পাতার অভিযোগ প্রমাণিত হওয়ার ব্যখ্যা প্রতিবেদন জমাদেন মন্ত্রণালয়ে। উক্ত প্রতিবেদনে অভিযোগটি প্রমাণিত হওয়া মর্মে উল্লেখ করাহয়। চাকরির বয়স আট বছর পূর্ণ না হওয়া সত্বেও চাকুরি বিধি লংঘন করে সহকারি অধ্যাপক হিসেবে পদে পদোন্নতি পান প্রিন্সিপাল আব্দুল হামিদ তালুকদার। প্রতিবেদনে আরো বলাহয় ইংরেজি প্রভাষক ফারুক হাসানের নিয়োগে যোগ্যতার ঘাটতি রয়েছে। তাছাড়া অত্র কলেজের দুইজন অফিস সহায়কের নিয়োগে জালিয়াতির উদ্দেশ্যে নিয়োগ প্রক্রিয়ায় দূর্ণীতি রয়েছে বলে মতামত প্রদান করেন তদন্তকারি কর্মকর্তা। এ দিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ধর্মপাশা কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক পুলক ঘোষ একটি তদন্তে প্রিন্সিপাল আব্দুল হামিদের বিরুদ্ধে সিল সই জাল করে ১৫৮ টি রসিদের মাধ্যমে কলেজের টাকা আত্মসাৎ করার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে কর্তৃপক্ষকে লিখিত মতামত দেন। জানা যায় এতগুলো ঘটনা ও দূর্নীতি প্রমানিত হওয়া সত্বেও দীর্ঘদিন ব্যাস্থা না নিয়ে কাল ক্ষেপণ করে নতুন করে বিষয় টি পূনঃতদন্দের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। এ নিয়ে মন্ত্রনালয় আইন শৃঙ্খলা বিভাগের কর্যক্রমের বিতর্ক সৃষ্টির জন্ম দিয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে আইন শৃঙ্খলা বিভাগের যুগ্মসচিব জহিরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে জহিরুল জানান পর দিন তথ্য দিবেন তবে পরে তিনি আর ফোন দেন নি। এ বিষয়ে কথা বল্লে শাখার অফিস সহায়ক সোহেল জানান,যা হয়েছে তা জহির সারের নির্দেশে হয়েছে । প্রকাশ থাকেযে জহিরুল ইসলাম ইতিপূর্বে ফ্যাসিস সরকারের ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এর পরে তিনি শিক্ষা মন্ত্রনালয়ে আসেন। জহিরুল ইসলামের বিরুদ্ধে দূদকে অভিযোগ রয়েছে বলে জানাযায় এবং তা বর্তমানে তদন্তনাধীন রয়েছে। এ দিকে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের দুর্নীতি সামাল দিতে অফিস সহায়ক সোহেলের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে জহিরুল ইসলাম এবং উপ-সচিব শাহিনা পারভিনকে ম্যানেজ করে পূর্ণ তদন্তের আদেশ করা হয়েছে বলে ধর্মপাশা ও সচিবালয়ে গুঞ্জনের খবর পাওয়াগেছে। এ বিষয়ে কথা হলে প্রতিবেদককে শাহিনা পারভিন জানান,আমার বিষয়ে আনিত অভিযোগ মিথ্যা।
কলেজে দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ করায় অভিযোগকারি প্রভাষক আফরোজ মাহবুব খান জানান,দূর্ণীতির প্রতিবাদ করার কারনে প্রতিনিয়ত আমাকে বিভিন্ন চক্রান্তের শিকার হতে হচ্ছে। আমাকে গত ১৮ মার্চ হোয়াটসঅ্যাপে অফিস সহায়ক সোহেল দেখে নেওয়ার হুমকি দেয়। উল্লেখযে ইতিপূর্বে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের নানান অনিয়ম ও প্রভাষক ফারুক হাসানের বিরুদ্ধে দৈনিক সংলাপ পত্রিকা অনুসন্ধানী প্রতিবেদন করে। অভিযোগ কারিদের কোন প্রতিবাদ না থাকায় দূর্নীতি প্রমানিত হওয়ার সততা পেয়েছেন বলে মন্তব্য করেন পত্রিকাটির পাঠক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...