Trending Now

সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

Date:

সিলেট প্রতিনিধি : ভেজালবিরোধী অভিযানের জন্য সুপরিচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে তিনি দায়িত্ব নেন।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব নেয়ার পরপরই সারওয়ার আলম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

এর আগে, গত সোমবার (১৮ আগস্ট) সাদা পাথর লুটের ঘটনায় সমালোচিত সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরদিনই তার স্থলাভিষিক্ত করে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়।ভেজালবিরোধী অভিযানে সাহসী ভূমিকা রাখায় সারওয়ার আলম সারাদেশে আলোচিত একজন ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...