Trending Now

সরকারি ব্যাংক পদোন্নতিতে হতাশায় যোগ্যরা কর্মকেক্ষেত্রে স্থবিরতা

Date:

সংলাপ রিপোর্ট

 সম্প্রতি সরকারি ব্যাংকগুলিতে পদোন্নতির অসম প্রতিযোগীতায় স্থবিরতা দেখা দিয়েছে ব্যাংকিং সেবায় । সূত্রে জানাযায়,জিএম ও ডিএমডি পদোন্নতি সচিবালয়ের  হাতে আর এই সুবাধে  কিছু ব্যাংক কর্মকর্তা বিভিন্ন লবিং করে মেধাবীদের বাদ দিয়ে বাগিয়ে নিয়েছেন পদোন্নতি এতে বাদ পরেছেন অনেক সিনিয়র যোগ্য ও মেধাবি ব্যাংকার । এসব অসম পদোন্নতিতে প্রমোশন পাওয়া জুনিয়র কর্মকর্তাদের অধীনে কাজ করতে ইতস্ততা বোধ করছেন অনেক ব্যাংক কর্মকর্তা এতে ব্যাংকিং সেবায় সাধারন গ্রাহকদের সেবার মানে স্থবিরতা লক্ষ্য করাগেছে । নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র ব্যাংকার আমাদের প্রতিকেদকে  জানান যে ব্যাংকের জিএম ও ডিএমডি পদন্নোতি দায়িত্ব এখন সচিবালয়ের হাতে। তারা ইদানিং জিএম পদন্নোতিতে ৮০% ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতাকে বাদ দিয়ে এবং সিনিয়রদের পাশ কাটিয়ে জুনিয়রদেরকে জিএম পদে পদোন্নতি দিয়েছেন।  যার ফলে  পদের দিক থেকে বড় হলেও ৩/৪ বছরের সিনিয়রদেরকে কোন আদেশ দিয়ে কাজ করাতে এবং জুনিয়রের অধীনে কাজ করতে পারছেন না। তাই সার্বিকভাবে ব্যাংকে কাজের কোন গতি নেই,  হতাশা ও স্থবিরতা,  সিদ্ধান্তহীনতা বিরাজমান।  আরও আতংক ও ভীতি কাজ করছে যে জিএম পদোন্নতির  মত ডুএমডি পদোন্নতির বেলায়ও কি সিনিয়র ও যোগ্যদের বাদ দিয়ে তুলনামূলক জুনিয়র ও  অযোগ্যরাই পদোন্নতি পাবে! ব্যাংক পাড়ায় চলছে নানা আলোচনা,  সমালোচনা, হতাশা ও অবিশ্বাসের আতংক।  তিনি আরো জানান, এখন কোন রাজনৈতিক তদবির নেই,  তাহলে এখন কেন সবচেয়ে বেশি বিচার বহির্ভূত পদোন্নতি।  জিএম পদোন্নতির বেলায় যে অদক্ষতা ও বিচারহীনতার প্রকাশ পেয়েছে ডিএমডি পদন্নোতির বেলায় যেন তা না হয় এটাই সকল ব্যাংকারের প্রানের দাবী। এ বিষযে প্রতিবেদকের মাধ্যমে অর্থ মন্ত্রনালয়েরে  জরুরি হস্তক্ষেপ কামনা করেন একাধিক বঞ্চিত ব্যাংকার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...