Trending Now

সড়কে নিহত ৭ বাবা ছেলের একসাথে মৃত্যু

Date:

সংলাপ প্রতিবেদক

ফরিদপুর মেডিকেল কলেজের সিঁড়িতে বসে এভাবে মোবাইল ফোনে স্বজনকে বাবা ও ভাইয়ের মৃত্যুর খবর জানাচ্ছিলেন মো. সাহেদ সরদার। তার মা একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার বাখুন্ডা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাতজন। এতে আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

তাদের মধ্যে সাহেদ সরদারের বাবা জোয়ার সরদার (৬৫) ও ছোট ভাই ইমান সরদার (৩৫) রয়েছেন। তার বৃদ্ধ মা পারুলী বেগম আহত হয়ে হাসপাতালে রয়েছেন। তারা নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা।

সাহেদ সরকারের পরিবারের সদস্যরা জানান, জোয়ার সরদার, ইমান সরকার ও পারুলী বেগম অসুস্থ এক স্বজনকে দেখতে হাসপাতালে আসছিলেন। তাদের সঙ্গে রোগীর জন্য রান্না করা খাবারও ছিল। কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারিয়ে তারাই এখন হাসপাতালের মর্গে লাশ হয়ে আছেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন বড় ছেলে সাহেদ সরদার। এসেই তিনি বাবা ও ভাইয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি মোবাইল ফোনে স্বজনদের বাবা ও ভাইয়ের মৃত্যুর খবর জানাচ্ছিলেন। কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...