Trending Now

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত সচিব এরফানুল হক

Date:

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. এরফানুল হক-কে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছে।

গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এই আদেশে তাকে গুরুত্বপূর্ণ এই সংস্থার শীর্ষ পদে স্থলাভিষিক্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিজ্ঞ এই প্রশাসনিক কর্মকর্তার নতুন কর্মস্থলে যোগদানের খবরে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া পড়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে দীর্ঘ কাজের অভিজ্ঞতা থাকায় পেট্রোবাংলার কার্যক্রমে আরও গতিশীলতা এবং পেশাদারিত্ব আসবে বলে আশা করা হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইতিপূর্বে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত জনাব মো. রেজানুর রহমানকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে। মূলত জ্বালানি খাতের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

জনাব মো. এরফানুল হকের এই নতুন দায়িত্বভার গ্রহণ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেট্রোবাংলার দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।এর আগে দেশের ক্লান্তি লগ্নে জনাব এরফানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি হিসেব  দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছন গাজীপুরের এই  কৃতি সন্তান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...