Trending Now

রামিসা হত্যা; সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদন্ড

Date:

সংলাপ রিপোর্ট ।

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৭ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন। রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন উভয়কেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত এই দম্পতিকে ৭ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় বিচারক তার পর্যবেক্ষণে বলেন, সুরতহাল ও চিকিৎসকের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে শিশু রামিসাকে হত্যার আগে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছিল। এটি এমন এক জঘন্য অপরাধ যা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে।

মামলার নথি ও পুলিশ তদন্ত সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে পল্লবীর সেকশন-১১ এর একটি অ্যাপার্টমেন্টে এই বর্বরোচিত ঘটনা ঘটে। শিশু রামিসা সকালে নিখোঁজ হওয়ার পর তার মা খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের ফ্ল্যাটের দরজায় মেয়ের জুতা দেখতে পান। মায়ের কড়া নাড়ার সময় ভেতরেই শিশুটিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে মাথা ও শরীর বিচ্ছিন্ন করা হয়েছিল।

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ফ্ল্যাট থেকে সহযোগী স্ত্রী স্বপ্নাকে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করে। ঘটনার পরদিন রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করার পর রাষ্ট্রপক্ষ দ্রুততম সময়ে চার্জশিট গঠন ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে এই ঐতিহাসিক রায় নিশ্চিত করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

দৈনিক সংলাপ রিপোর্ট বাংলাদেশ পুলিশে একযোগে আবারও বড় ধরনের...

প্রতারণা মামলায় ২ বছরের সাজা: সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বিদিশা গুলশানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত...

ডিএমপিতে ভিআইপি প্রটোকল ও কেপিআই নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ভিআইপি প্রটোকল, হাউজগার্ড এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার (কেপিআই)...

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়লেন স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে...