Trending Now

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

Date:

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ- 

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম বলেন, মাদকের বিস্তার সমাজের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এ যুদ্ধে আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। পুলিশের কোন সমস্যা মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছেন। তিনি খুলনার দিঘলিয়া উপজেলায় ছাত্র, যুব ও সুশীল সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন।

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, একটি সুস্থ, নিরাপদ ও উন্নত সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও প্রয়োজন রয়েছে। সাংবাদিকরা বিভিন্ন সময়ে মাদকের বিরুদ্ধে প্রতিবেদন করে হুমকির মুখে পড়েছে। প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগই পারে সমাজ থেকে মাদকের শিকড় উঠতে ফেলতে। 

খুলনার দিঘলিয়া উপজেলায় ছাত্র, যুব ও সুশীল সমাজের উদ্যোগে শনিবার ( ১৩ জুন) বেলা ১১ টায় পথের বাজারে মাদকবিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ শাহ আলম, উপজেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান, মোল্লা দিদার হোসেন ,

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, কুদরতি এলাহী স্পিকার, সাবেক ইউপি সদস্য জিয়া, মোল্লা মাহামুদুল হাসান মিঠু, হাসিবুল ইসলাম সাদ্দাম, লিটন মোল্লা, ইউপি সদস্য পলি আক্তার, ঝর্না বেগম, শেখ, আতিকুল ইসলাম, রাতুল রায়হান সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার সুধীজনেরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সমাজে মাদকবিরোধী আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে “মাদককে না বলুন”, “যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করুন”, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই” এবং “মাদকমুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসুন”সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকদের আশা, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে তরুণ সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলন আরও শক্তিশালী হবে। দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে একযোগে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...

রামিসা হত্যা; সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদন্ড

সংলাপ রিপোর্ট । রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী রামিসা...