নিজস্ব প্রতিবেদক
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুব আনাম স্বপন ফকিরের পক্ষে সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল পর্যায়ে গণসংযোগ, পথসভা আর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এখন ধানের শীষের পক্ষে এক বিশাল ‘গণজোয়ার’ সৃষ্টি হয়েছে।
নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ও হাট-বাজার ঘুরে দেখা গেছে, ভোটারদের মুখে এখন প্রধান আলোচনার বিষয় স্বপন ফকির। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে তিনি এলাকায় জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। মধুপুর ও ধনবাড়ীর সাধারণ ভোটারদের মতে, পরিবর্তন ও উন্নয়নের স্বার্থে এবার তারা ধানের শীষের প্রার্থীকেই জয়ী করতে চান।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্বপন ফকির ও তার কর্মী-সমর্থকরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রতিটি জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটার এবং নারীদের মাঝে ধানের শীষের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
মধুপুর বাজারের এক ব্যবসায়ী বলেন, “আমরা শান্তিতে ব্যবসা করতে চাই এবং নাগরিক অধিকার ফিরে পেতে চাই। স্বপন ফকির আমাদের মাটির মানুষ, তাই তাকে ঘিরেই আমরা স্বপ্ন দেখছি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী। ভোটারদের মাঝে ধানের শীষের এই জোয়ার যদি ভোটের দিন পর্যন্ত বজায় থাকে, তবে জয়ের মালা স্বপন ফকিরের গলায় ওঠার সম্ভাবনা শতভাগ। দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করায় নির্বাচনী মাঠে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটা এগিয়ে আছেন তিনি।
জয়ের প্রত্যাশা
গণসংযোগকালে স্বপন ফকির বলেন, “মধুপুর-ধনবাড়ীর মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। আমি যেখানেই যাচ্ছি, মানুষের ভালোবাসা ও সমর্থন পাচ্ছি। ইনশাআল্লাহ, নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের জয় সুনিশ্চিত। আমি নির্বাচিত হয়ে এই জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তুলব।”
এলাকায় পোস্টার, লিফলেট আর স্লোগানে মুখর প্রতিটি পাড়া-মহল্লা। সব মিলিয়ে টাঙ্গাইল-১ আসনে ধানের শীষের পক্ষে যে গণজাগরণ তৈরি হয়েছে, তা নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ধানের শীষের দলমত নির্বেশেষে সকল নেতাকর্মীদের নির্বাচনী মাঠে একসাথে ভোট চাইতে দেথা যাচ্ছে মাঠে ঘাটে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সময়ের সাথে পাল্লা দিয়ে এই আসনে স্বপন ফকিরের বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক গন।



