সংলাপ রিপোর্ট ঃ
জ্বালানি নিরাপত্তা ও খনিজসম্পদ খাতের এক গুরুত্বপূর্ণ মোড়কে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন’ (পেট্রোবাংলা)-এর দায়িত্বভার গ্রহণ করেছেন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা মো. এরফানুল হক। সম্প্রতি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে তাঁর যোগদান দেশের জ্বালানি খাতে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। মো. এরফানুল হক বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন অত্যন্ত চৌকস ও সফল কর্মকর্তা। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে তিনি তাঁর সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের নীতি-নির্ধারণী পর্যায়ে তাঁর এই কাজ করার অভিজ্ঞতা পেট্রোবাংলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে। নাম প্রকাশ না করার শর্ত দিয়ে পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান,গত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিষ্ঠানটি দূর্ণীতিতে জর্জরিত থাকলে বর্তমান চেয়ারম্যান এরফানুল হক দেশে জালানি সংকটের সময়েও নিজেকে সততার সাথে দায়ীত্ব পালনে অবিরাম কাজ করে যাচ্ছেন ।
মো. এরফানুল হকের সফলতার পেছনে রয়েছে তাঁর চমৎকার প্রাতিষ্ঠানিক শিক্ষা। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জ্ঞানপিপাসা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে সমৃদ্ধ করতে জাপানের বিখ্যাত ওয়াসেদা বিশ্ববিদ্যালয় (Waseda University) থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তাঁর এই আন্তর্জাতিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গি বহুজাতিক কোম্পানির সাথে চুক্তি ও বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই মো. এরফানুল হক দেশের গ্যাস ও খনিজ সম্পদের যথাযথ অনুসন্ধান, উত্তোলন ও সুষম বণ্টনে গতিশীল নেতৃত্ব প্রদান করে আসছেন। তাঁর সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে নিম্নে উল্লেখিত সফলতাগুলো পরিলক্ষিত হচ্ছে । অতিরিক্ত সচিব হিসেবে দীর্ঘকাল কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পেট্রোবাংলার অভ্যন্তরীণ কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করছেন। দেশের শিল্পখাতে গ্যাস সরবরাহ বৃদ্ধি ও নতুন খনির অনুসন্ধানে তিনি অগ্রণী ভূমিকা রাখছেন।
একজন আপাদমস্তক দক্ষ ও কর্মঠ প্রশাসক হিসেবে মো. এরফানুল হকের এই পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রাপ্তি দেশের টেকসই জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি দেশের সংকট কালীন সময়ে জন প্রশাসনে এপিডি থাকাকাীন নিজেকে লোভ লালসার বাহিরে রেখে পরিচিতি লাভ করেন । আমাদের প্রতিনিধির সাথে কথা হলে এরফানুল হক জানান , দায়ীত্বের শেষ দিন পর্যন্ত থাকতে চাই ।



