Trending Now

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করায় সরকারকেঅভিনন্দন জানিয়েছেন মাধ্যমিকের শিক্ষকরা

Date:

সিনিয়র রিপোর্টার
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করায় অন্তবর্তি সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।
বুধবার বাসমাশিস এর প্রধান সমন্বয়ক রেবেকা সুলতানা ও সমন্বয়ক আব্দুস সালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ দেশের সচেতন মহলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে কার্যকরভাবে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষাসেবা প্রদানে প্রশাসনিক কাঠামোকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ ও জনগণের কল্যাণে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সকল ক্ষেত্রে ন্যায়ভিত্তিক নীতি ও প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিবাচক মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ।
শিক্ষক নেতারা বলেন, আশা করছি, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন প্রক্রিয়ার বাকী কাজ শীঘ্রই সম্পন্ন হবে। আমাদের এই লক্ষ্য অর্জনে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল নীতিনির্ধারক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিও বৃহৎ সরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা অভিনন্দন প্রকাশ করছি।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে জানানো যাচ্ছে যে, ২০০০৩ সালে প্রণীত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট, এর ধারাবাহিকতায় পরবর্তী জাতীয় শিক্ষানীতি ২০১০-এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে পৃথক দুটি ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর গঠনের প্রস্তাব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেন্ট (সিইভিপি) কর্তৃক সকল অংশীজনকে নিয়ে আয়োজিত ওসঢ়ধপঃ অহধষুংরং ড়হ ঊফঁপধঃরড়হ এড়াবৎহধহপব ধহফ গধহধমবসবহঃ’ শীর্ষক জাতীয় কর্মশালা ও প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে ‘বিয়াম ফাউন্ডেশন গবেষণা ও পরামর্শ সেবা কেন্দ্র’ (বিএফআরসিএসসি) এর প্রস্তুতকৃত প্রতিবেদনে শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনার বর্তমান কাঠামোর পরিবর্তে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং উচ্চ শিক্ষা ও গবেষণা অধিদপ্তর’ হিসেবে দু’টি পৃথক অধিদপ্তর সৃজন করার পরামর্শ প্রদান করা হয়।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সচিব-সভায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগকে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মার্চিং অর্ডার প্রদান করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক গত ২৮ নভেম্বর ২০১৪ তারিখে দাখিলকৃত সময়াবদ্ধ সংস্কার পরিকল্পনা এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের জানুয়ারি ২০২৫ এর প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা সার্ভিসের সংস্কারের জন্য প্রস্তাবিত বিশেষ সুপারিশের আলোকে সর্বোপরি মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ভেঙ্গে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’-এ দু’টি অধিদপ্তর গঠন করায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শিক্ষক নেতা তানভীর আহমেদ বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ দেশের সচেতন মহলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে কার্যকরভাবে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষাসেবা প্রদানে প্রশাসনিক কাঠামোকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ ও জনগণের কল্যাণে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সকল ক্ষেত্রে ন্যায়ভিত্তিক নীতি ও প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিবাচক মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ। আশা করছি, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন প্রক্রিয়ার বাকী কাজ শীঘ্রই সম্পন্ন হবে। আমাদের এই লক্ষ্য অর্জনে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল নীতিনির্ধারক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিও বৃহৎ সরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল নীতিনির্ধারক, কর্মকর্তা ও অংশীজনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...