বাহরাইন থেকে সৈয়দ মামুন হোসেন
বাহরাইনে প্রবাসী শ্রমিকদের বেতনের অর্ধ কোটি টাকা নিয়ে প্রতারণা মাধ্যমে দেশে ফিরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে ফারুক নামের এক প্রতারকের বিরুদ্ধে। এতে বেতন ভাতার টাকা না পেয়ে বিপাকে পড়েছেন ৯০ জন বাংলাদেশী শ্রমিক।
বাহরাইনে একটি বাংলাদেশী মালিকানাধীন কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ৯০ জন শ্রমিকের বেতন ২০ হাজার বাহরাইনী দিনার বাংলাদেশী টাকার ৬৫ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে বাংলাদেশে দেশে চলে আসেন কম্পানির ফোরম্যান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মাধবপুর গ্রামের ফারুক নামের এক ব্যাক্তি।
এতে ক্ষতি গ্রস্থ শ্রমিকগন বাহরাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী ব্যবসায়ী ফারুখ শহিদ মিয়া, আনিসুর রহমান চুন্নু, সালাউদ্দিন,রাসেল, আরিফ,জহির।
ভুক্তভোগীরা অভিযুক্তের শাস্তি দাবি করে জানান, একজন বাংলাদেশি হয়ে প্রবাসে বাংলাদেশিদের এত বড় ক্ষতির মুখে ফেলে কৌশলে দেশে গিয়ে গা ঢাকা দিয়েছে ফারুক। এতে করে বাহরাইনে বাংলাদেশিদের প্রতি স্থানীয়দের আস্থা ও ভরসা নষ্ট হচ্ছে।বাংলাদেশে পালিয়ে যাওয়া কুমিল্লার ফারুকের কাছ থেকে টাকা উদ্ধারে ইতিমধ্যে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দায়ের করেন । এ ব্যাপারে ভুক্তভোগী গন প্রতিবেদকের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও কুমিল্লা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করছেন।



