Trending Now

খিলক্ষেতে ইয়াবা তৈরির কারখানা আবিষ্কার: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার১

Date:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
‎রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির গোপন কারখানা ও বিপুল পরিমাণ মাদকসহ ১মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন ডুমনি এলাকার “পিংক সিটি” (Pink City)-র রোড নং-০২, হাউস নং-১২- এই অভিযান পরিচালিত হয়। 
‎​অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৩৫০০ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ৩৫০টি ফেনসিডিলের খালি বোতল, বিপুল পরিমাণ ইয়াবা তৈরির কাঁচামাল এবং ০১টি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার ও জব্দ করে। 
‎​ অভিযুক্তরা হলেন ইয়াসিন আরাফাত ও জাকারিয়া। অভিযানকালে ইয়াসিন আরাফাত কে গ্রেফতার করে পুলিশ এ সময় জাকারিয়া দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। জানাযায় গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত (৩৭)যশোর সদর থানার বাসিন্দা।
‎​এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা পিংক সিটির ওই নির্দিষ্ট বাড়িতে অভিযান পরিচালনা করি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আসামিরা বাসাটি ভাড়া নিয়ে গোপনে ইয়াবা তৈরি ও মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তুলেছিল। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” 
‎​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফ কর্তৃক আটককৃত ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

সংলাপ রিপোর্ট রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ...

দেড় মাস পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি: শিল্পে মিলছে স্বস্তি

​দৈনিক সংলাপ প্রতিবেদ ​টানা দেড় মাসেরও বেশি সময় তীব্র গ্যাস...

খুলনার দিঘলিয়ায় চুরি করতে এসে তিনতলা ভবন থেকে পড়ে চোরের মৃত্যু। পুলিশ মৃত দেহ উদ্ধার করেছে।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-   খুলনার দিঘলিয়ায় চুরি করতে এসে...

সংকট ও সংকটাপন্ন পৃথিবী: জলবায়ুর আঘাত ও মানবিক অস্তিত্বের লড়াই

​বিশেষ প্রতিবেদক ​বর্তমান বিশ্বে যুদ্ধ-বিগ্রহের কারণে সৃষ্টি হওয়া চরম মানবিক...