নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির গোপন কারখানা ও বিপুল পরিমাণ মাদকসহ ১মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন ডুমনি এলাকার “পিংক সিটি” (Pink City)-র রোড নং-০২, হাউস নং-১২- এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৩৫০০ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ৩৫০টি ফেনসিডিলের খালি বোতল, বিপুল পরিমাণ ইয়াবা তৈরির কাঁচামাল এবং ০১টি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার ও জব্দ করে।
অভিযুক্তরা হলেন ইয়াসিন আরাফাত ও জাকারিয়া। অভিযানকালে ইয়াসিন আরাফাত কে গ্রেফতার করে পুলিশ এ সময় জাকারিয়া দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। জানাযায় গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত (৩৭)যশোর সদর থানার বাসিন্দা।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা পিংক সিটির ওই নির্দিষ্ট বাড়িতে অভিযান পরিচালনা করি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আসামিরা বাসাটি ভাড়া নিয়ে গোপনে ইয়াবা তৈরি ও মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তুলেছিল। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
খিলক্ষেতে ইয়াবা তৈরির কারখানা আবিষ্কার: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার১
Date:



