Trending Now

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনের বড় ভাই গ্রেপ্তার

Date:

ডেস্ক রিপোর্ট : গ্রেপ্তার হলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের বড় ভাই খুলনা সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিক। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

কেএমপির ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় রফিককে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় গত ৩০ আগস্ট নগরীর খালিশপুর থানায় মামলা করেন এক বিএনপি নেতা। মামলায় ৭০ নম্বর আসামি রফিক উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম।

তিনি জানান, দুটি ভাঙচুরের মামলায় রফিক উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান মো. তাজুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...