Trending Now

তারেক রহমানের সহমর্মিতা-গুমপরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতা

Date:

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে পতিত স্বৈরাচারের আমলে ‘গুম-পরিবারগুলোর’ মধ্য থেকে বেছে নেওয়া ৩০টি গুম-পরিবারের ছেলে-মেয়েদের নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা’ প্রদান করে থাকে ‘দেশমাতা ফাউন্ডেশন’।

বিভিন্ন এনজিও ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশপাশি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যে উঠে আসা তথ্য অনুযায়ী গণআন্দোলনে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার টানা তিন-মেয়াদের সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হন।

এদিকে, বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার  রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সাথে সময় কাটিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ সময় তার সঙ্গে ছিলেন।

ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসব পরিবারের শিশু সদস্যদের সাথেও তিনি কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম’র সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুমপরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে যান এবং তাদের সাথে বসে দুপুরের খাবার খান। 

এ ছাড়াও ব্যারিস্টার আবু সায়েম স্বজন হারানো ছোট্ট শিশুদের হাতে নানা উপহারসামগ্রী তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...