Trending Now

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Date:

​নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

​বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

​তিনি জানান, শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টগুলোতে বিজিবি সদস্যদের বিশেষ টিম মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে মোট ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে—যার মধ্যে আশুলিয়া এলাকায় সর্বোচ্চ ৯ প্লাটুন, মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানী এলাকায় ২ প্লাটুন এবং জামগড়া এলাকায় ২ প্লাটুন বিজিবি রয়েছে।

​গাজীপুর শিল্পাঞ্চলে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চন্দ্রায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটায় ১ প্লাটুন, কাশিমপুরে ১ প্লাটুন, নাওজোরে ১ প্লাটুন, ভোগড়া বাইপাসে ১ প্লাটুন, গাছায় ১ প্লাটুন এবং সালনা এলাকায় ১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

​অন্যদিকে, নারায়ণগঞ্জ এলাকায় মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। এর মধ্যে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়িতে ২ প্লাটুন, বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে।

​বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আরও জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

​তিনি উল্লেখ করেন, পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখা হচ্ছে।

​শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর নজরদারি ও মোতায়েন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: মন্ত্রিপরিষদে নীতিগত সিদ্ধান্ত

​বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ: সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক, গণমাধ্যমের...

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলের সার্বিক...

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​বিশেষ প্রতিনিধি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...