আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় বালিজুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল।
সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু (ভিপি শামছু), উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমূখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোফাক্করুল ইসলাম জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।



