Trending Now

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Date:

​বিশেষ প্রতিনিধি

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের কৌশলগত স্থানগুলোতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

​বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন।

​প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা তিনটি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন:

  • ​ঢাকা অঞ্চল: সাভার, আশুলিয়া ও মিরপুর।
  • ​নারায়ণগঞ্জ অঞ্চল: শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল।
  • ​গাজীপুর অঞ্চল: চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা।

​মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে লাইভ ফুটেজ নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে বিজিবি সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির এ বিশেষ নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...

সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে...

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম

মো:মেহেদী হাসান ফুয়াদদিনাজপুর জেলা প্রতিনিধি বিরোধী দলীয় চিফ হুইপ ও...

শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি অব্যাহত।

​দৈনিক সংলাপ রিপোর্ট পোশাক কারখানাসহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলোতে...