Trending Now

মহান বিজয়ের মাস শুরু

Date:

ডেস্ক রিপোর্ট : শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেস্বর। দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে ডিসেম্বরের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশিদের জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়।

স্বাধীনতার জন্য ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম ১৯৭১ এর মার্চ এসে অগ্নি ঝড়াতে শুরু করে। অপরদিকে স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করতে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের ওপর বর্বরোচিত গণহত্যা চালায়। এর পরই ২৬ মার্চে স্বাধীনতার ঘোষণা হয়।

দীর্ঘ ৯ মাস চলে বাঙালির মরণপণ যুদ্ধ। ডিসেম্বর মাসে চুড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় মুক্তিযুদ্ধ। এক পর্যায়ে বাঙালির বীরত্বের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানের সামরিক বাহিনী। ১৬ ডিসেম্বর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স) পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। রক্তক্ষয়ী এই মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...