সাভার সংবাদদাতা : ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন ঢাকা ১৯ ( সাভার) আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।
আজ শনিবার (৩০নভেম্বর) বিকেলে ”শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: দেওয়ান মো: সালাউদ্দিন (বাবু) সাবেক সংসদ সদস্য ঢাকা-১৯ (সাভার)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বদিউজ্জামান বদির, ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাবেক সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ খোরশেদ আলম.সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি, সাভার প্রেসক্লাবের সভাপতি ও সদস্য বৃন্দ সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক আহসানুল্লাহসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।



