Trending Now

প্রিমিয়ার ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে অমেলেন্দু রায়

Date:

সংলাপ রিপোর্ট 

প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব মো: মনজুর মফিজ পুনরায় কর্মস্থলে যোগদান না করা পর্যন্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর – চলতি দায়িত্ব (MD-CC) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব অমলেন্দু রায়। গত ১৭ জুন, ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: মনজুর মফিজের মাতার আকস্মিক মৃত্যুর কারণে তিনি গত ১৬ জুন, ২০২৬ থেকে ছুটিতে রয়েছেন। এই জরুরি পরিস্থিতিতে ব্যাংকের দাপ্তরিক ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা এবং গতিশীলতা বজায় রাখতে ব্যাংকের উপযুক্ত কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এক অফিসিয়াল বার্তায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) জনাব মো: মইনুল হক শিরাজী নতুন ভারপ্রাপ্ত এমডির দায়িত্বভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ব্যাংকিং কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য জনাব অমলেন্দু রায়কে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

অভিজ্ঞ ব্যাংকার জনাব অমলেন্দু রায়ের সুদক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় এই অন্তর্বর্তীকালীন সময়েও প্রিমিয়ার ব্যাংক গ্রাহকসেবা ও অগ্রগতির ধারা সাফল্যের সাথে বজায় রাখবে বলে আশা ব্যক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। দেশের ব্যাংকিং খাতের এক পরিচিত ও দক্ষ ব্যক্তিত্ব অমলেন্দু রায়। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পর থেকেই তিনি ব্যাংকটির সামগ্রিক চিত্র বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। অভিজ্ঞ এই ব্যাংকারের দূরদর্শী নেতৃত্ব এবং কার্যকরী পদক্ষেপে প্রিমিয়ার ব্যাংক তার ভঙ্গুর অবস্থা কাটিয়ে অর্থনৈতিকভাবে দারুণ সমৃদ্ধি অর্জন করেছে।

এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সহ দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ ব্যাংকে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা ও ব্যাংকিং খাতের গভীর জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি প্রিমিয়ার ব্যাংকের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং গ্রাহকদের ডিপোজিট সুরক্ষায় এক বিশাল অবদান রাখছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকের মাননীয় চেয়ারম্যান ডাঃআরিফুল হক ও ম্যনেজিং ডিরেক্টর মো: মনজুর মফিজ  সার্বিক দিকনির্দেশনায় এবং অন্যান্য ডিরেক্টরদের সাথে সুসমন্বয় ও যৌথ সহযোগিতার মাধ্যমে অমলেন্দু রায় ইতিমধ্যে ১৪০০ কোটি টাকারও বেশি ডিপোজিট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে এত বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করা ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসেরই এক অনন্য প্রমাণ।

সংশ্লিষ্টরা মনে করছেন, অমলেন্দু রায়ের সার্বিক সহযোগিতা, দক্ষ ম্যানেজমেন্ট এবং ডিরেক্টরদের একতাবদ্ধ প্রচেষ্টার ফলেই প্রিমিয়ার ব্যাংক আজ একটি শক্তিশালী ও নিরাপদ অবস্থানে এসে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে তার এই অভিজ্ঞ নেতৃত্ব ব্যাংকটিকে আরও বড় সাফল্যের শিখরে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...