নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর থানাধীন বিয়াঘাট ইউয়িনের দুর্গাপুর গ্রামের মোঃ গাজিবুর মোল্লার বাড়ি ভেঙে তার পাশের বাড়ির মোঃ কাজিমুদ্দিন মোল্লা তার ছেলে মোঃ মাহাবুর ও নাজিমুদ্দিন তাদের বাড়ির লোকজন সহ কিছু সন্ত্রাসী ভাড়া করে গাজিবুর রহমান তার স্ত্রী এবং ছেলেকে ব্যাপক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাজিবুর রহমানের টিউবয়েল ভেঙে দিয়ে জোরপূর্বক জায়গা দখল করে নিয়েছে কাজিমুদ্দিনের লাঠিয়াল বাহিনী । এ সময় সংঘাতে গাজিবুর রহমানের স্ত্রী ছালেহা বেগম(৪০) গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করেন। সূত্রে জানাযায়, সম্বয়ক পরিচয়ধারী মোঃ মাহবুর রহমানের ছেলে মোঃ মারুফ হোসেন (২৪) উক্ত ঘটনায় কাজিমুদ্দিনকে ইন্ধন যোগিয়েছেন। খোঁজ নিয়ে জানাযায়, কাজিমুদ্দিন একজন আওয়ামীলীগের ইউনিয়ন নেতা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে আওয়ামীলীগ আমলে সাধারন মানুষের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন করে অবৈধভাবে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন। বর্তমানে কাজিম উদ্দিন মোঃ মারুফ হোসেনের সমন্বয়কের ক্ষমতা প্রদর্শন করে গাজিবুর রহমানের নিজস্ব পৈতৃক বাড়ি দখল করে নেয় । এ বিষয়ে গুরুদাসপুর থানারে ওসি বলেন ঘটনাটি আমি শুনেছি ভাইয়ে ভাইয়ে গন্ডগুল হয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে ।
নাটোরের গুরদাসপুরে জোরপূবর্ক বাড়ি দখল, সংঘাতে ১ জন আহত
Date:



