ফারুক আহমেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (৭মে) সকাল ১০টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে ছিলো। বৃহস্পতিবার (৮মে) এই প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের অর্থায়নে “বসত বাড়িতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন কৌশল” বিষয়ক এ প্রশিক্ষণে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ৬জন করে ১৫টি পরিবারের ৩০জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে প্রশিক্ষক ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম ও সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে শুরুতেই একটি করে খাতা ও কলম দেওয়া হয়ছে। এছাড়াও প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিভিন্ন জাতের উদ্যান ফসলের বীজ ও দুইদিনের সম্মানি পাঁচশত টাকা করে এক হাজার টাকা সম্মানি দেওয়া হয়েছে এবং দুদিনই দুপুরের খাবার খাওয়ানো হয়েছে।



