Trending Now

গাজীপুরে খুলেছে অধিকাংশ পোশাক কারখানা, শ্রমিকরা যোগ দিয়েছে কাজে

Date:

ডেস্ক রিপোর্ট : চলমান অস্থিরতার কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যান। তবে এখনও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।

কারখানা কর্তৃপক্ষ যে যার মতো করে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। নিজেদের কর্মস্থলে ফিরতে পেরে খুশি পোশাক শ্রমিকরা। যথাসময়ে শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

জানা গেছে, গাজীপুরের দুই হাজারের অধীক পোশাক কারখানা রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ কারখানা আজ খুলে দিয়েছে। তবে যেগুলো উৎপাদন শুরু হয়নি সেগুলোতেও অফিসিয়াল কাজ চলছে। ধারণা করা হচ্ছে, আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে। 

শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানা খুলেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...