Trending Now

সাবেক সংসদ এম এ মতিনের বাড়িতে হামলা ভাংচুর

Date:

ডেস্ক রিপোর্ট : গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর পরই বিকাল ৪টা থেকে ২৭-কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনের উলিপুরস্হ জোতদারপাড়ার বাসভবনে ২০০-৩০০ দুষ্কৃতকারি লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ একযোগে সদর দরজা ভেংগে বাড়ির ভিতর ঢুকে পড়ে এবং এলোপাথারি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারা মূল ভবনের দরজা-জানালা ভাংচুর এবং বারান্দা,২টি অফিসকক্ষ ও কনফারেন্স কক্ষের আসবাব, এসি, ফ্যান, ফাইল কেবিনেট, বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।কিচেন রুমের তৈজসপত্র ভেংগে ফেলে। ২টি মোটর সাইকেল ও গ্যারেজে অগ্নিসংযোগ করে একটি মাইক্রোবাসসহ গ্যারেজের মালামাল ভস্মিভূত করে। পিছনের ভবনের নীচ তলার মালামালে অগ্নি সংযোগ এবং দরজা- জানালা ভাংচুর করে। মূল ভবনের ২ তলার ড্রইং কক্ষের সমস্ত সোফা ও টেবিলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ৩টি শোয়ার ঘরের বিছানাসহ খাট, সোফা, কাঠের আলমারি, ইজি চেয়ার, স্টীল আলমারি, টেবিল-চেয়ার, ডাইনিং টেবিল, বুক সেলফ,মাইক্রোফোন, মূল্যবান ফাইল, জমির দলিল, বই- ডায়রি,কাপড়-চোপড়, বৈদ্যুতিক লাইন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ৩ তলার সব কক্ষের দরজা-জানালা, আসবাব ডাইনিং টেবিল, খাট ভাংচুর করে বিছানাপত্র, কাপড়-চোপড়সহ পুড়িয়ে দেয়। বাসার চতুর্দিকের সব ক্যামেরা, কম্পিউটার ও ল্যাপটপ, ৩ টি টিভি,৩টি এসি, ২টি ফ্যান ও ২টি পানির মোটর নিয়ে যায়। সব ঘরের ফ্যান ও এসি ভাংচুর করে। ছাদের উপরের ২টি পানির ট্যাংক কুড়াল দিয়ে কোপে ভেংগে ফেলা হয়। তারা রাত ৮টা পর্যন্ত ৩বার আক্রমন করে বলে জানাযায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...