নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের নির্বাচনী প্রচারণায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ধানের শীষের এই প্রার্থীকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
গতকাল খিলগাঁও ও মুগদা এলাকায় ব্যাপক গণসংযোগ এবং পথসভা করেন হাবিবুর রশীদ হাবিব। এসময় নারী-পুরুষ নির্বিশেষে শত শত মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাবিবুর রশীদ হাবিবের জনপ্রিয়তার প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরাপ্রচারণাকালে হাবিবুর রশীদ হাবিব বলেন, “ঢাকা-৯ আসনকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আমরা কেবল ভোট চাইছি না, আমরা চাই একটি বাসযোগ্য, নিরাপদ ও মাদকমুক্ত এলাকা। তরুণ সমাজকে সাথে নিয়ে আমরা এই এলাকার জলাবদ্ধতা নিরসন এবং সুপরিকল্পিত নগরায়ন নিশ্চিত করব।”
সম্প্রতি এলাকায় তার নেতৃত্বে পরিচালিত ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি জানান, নির্বাচিত হলে পরিবেশ সুরক্ষা এবং নাগরিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গণসংযোগের সময় স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা এমন একজনকে প্রতিনিধি হিসেবে চাই যাকে বিপদে-আপদে পাশে পাওয়া যায়। হাবিবুর রশীদ হাবিব সবসময় আমাদের খোঁজখবর রাখেন, তাই তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাবিবুর রশীদ হাবিবের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা তাকে নির্বাচনী দৌড়ে অনেকটা এগিয়ে রাখছে। বিশেষ করে এলাকার যুব সমাজের মধ্যে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।
প্রচারণা শেষে হাবিবুর রশীদ হাবিব ভোটারদের উদ্দেশে বলেন, “দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হলে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ঢাকা-৯ আসন গড়ে তুলব।”।জানাযায় বিএনপি নেতা হাবিবুর রশিদ একজন নির্যাতিত মজলুম নেতা হিসেবে নির্বাচনী এলাকা ঢাকা ৯ আসনে ব্যাপক পরিচিতি রয়েছে।



