Trending Now

গাজীপুরে বাস চাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু; চার বাসে আগুন দিল শ্রমিকরা

Date:

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বাস চাপায় অনন্ত ক্যাজুয়েল নামে একটি কারখানার নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় চারটি বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে কয়েকটি কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিয়ন ঘটনাস্থলে গেলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তারগাছ এলাকায় মহাসড়কে বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে শ্রমিক ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলে পাবলিক ও শ্রমিকরা হামলা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী গেলে তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...