Trending Now

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো ফরিদপুর পিবিআই

Date:

ফরিদপুর প্রতিনিধি: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ফরিদপুর ইউনিটের তদন্ত দল একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে। বুধবার পিবিআই, ফরিদপুর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সংস্থার পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, ফরিদপুরের কোতয়ালী থানার চর নসিপুর গ্রামের জসিম শেখের কিশোর পুত্র জিহাদ (১৪) এর মৃত দেহ ২০২২ সালের রাজবাড়ী জেলার কালুখালী থানার গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিহাদের দাদা আব্দুল লতিফ সেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।

তিনি জানান, মামলাটি রাজবাড়ী জেলা পুলিশ তদন্ত করে উদঘাটন করতে না পেরে ওই বছরের শেষ দিকে হেডকোয়ার্টারের মাধ্যমে পিবিআই, ফরিদপুরের উপর তদন্তভার দেয়া হয়। পিবিআই, ফরিদপুরের পরিদর্শক মো. জালাল উদ্দিনের নেতৃত্বে তদন্তে ওই কিশোরকে বলাৎকার পুর্বক হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয় তদন্ত দল। পরে তদন্ত দল বিশেষ দক্ষতার সাথে বলাৎকারকারী কিশোর শাকিলের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক শাখায় পরীক্ষা করে মিল পাওয়া যায়। এতে তদন্তদল ওই কিশোরকে বলাতকার করে হত্যা করা হয়েছে বলে শতভাগ নিশ্চিত হন।

তিনি আরো জানান, ওই কিশোর এ হত্যাকান্ডের ২০২৩ সালে আরো এক কিশোরকে বলাৎকার করে হত্যা চেষ্টাকালে আটক হয়ে বর্তমানে গাজীপুরের শিশু কিশোর সংশোধনাগারে রয়েছে। সাংবাদিক সম্মেলনে তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...