Trending Now

রায়পুরে গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

Date:

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে  মিনিপিকআপ চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই)  উপজেলার মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুর ইউপির দুলপুকুরিয়া গ্রামের ফিরোজ শেখের ছেলে মুন্না শেখ (৩২) ও শেখুর ওরফে কামাল হোসেন (৩১)। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার পেটুয়া গ্রামে। বর্তমানে তিনি রায়পুর পৌরসভার দক্ষিণ দেওয়াতেপুরের বাসিন্দা।

জানাযায় ভোর তিনটার দিকে তারেকের মালিকানাধীন একটি মিনি পিকআপ গাড়ির চালকের অনুপস্থিতিতে এ চুরির ঘটনা ঘটে। চালক মুতাশির মাহমুদ প্রতিদিন জিয়াউল হক নামে মধ্য কেরোয়ার বাসিন্দার বাড়ির সামনে গাড়ি রাখতেন। ঘটনার রাতে সেখানে গাড়ি না দেখে স্থানীয় মোঃ আলী নামে এক বাসিন্দা গাড়িচালক মুতাশিরকে ফোন করেন। পরে তিনি স্থানীয় পানপাড়া বাজার এলাকায় গাড়ির চাকার ট্র্যাক ধরে চাঁদপুর সদর থানার মহামায়া বাজারে মুতাছির নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পেরে যান। একটি মোটরসাইকেলের সাহায্যে পিকআপটিকে প্রায় ৫ কিলোমিটার  ধাওয়া করার পরে, গাড়িটি একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। চোর মুন্নার মাথায়, কোমর ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে গাড়ির দরজা খুলে পালানোর সময় মুন্না শেখ নামে চোরকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী কামাল হোসেন ওরফে চোরা শেকু নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছেন। থানায় নিয়মিত মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...