নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসনে ১০ দলীয় জামাত সহ জোট ও এলডিপি মনোনীত প্রার্থী, প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিচ্ছন্ন রাজনীতি ও জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম।দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় অ্যাডভোকেট বেলালের প্রতি স্থানীয় জনমনে এক গভীর আস্থার সৃষ্টি হয়েছে। ভোটারদের মতে, তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা সাধারণ মানুষকে আশাবাদী করে তুলছে।সম্প্রতি জামাতের আমীরের জনসভার পর গণসংযোগে দেখা গেছে, আওরঙ্গজেব বেলাল যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের ঢল নামছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রচারণার সময় তিনি বলেন,আমি ক্ষমতার মোহ নয়, বরং আপনাদের সেবা করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালের কিছু বিশেষ গুণ তাকে অন্য প্রার্থীদের থেকে এগিয়ে রাখছে একজন পেশাদার আইনজীবী হিসেবে আইনি ও সামাজিক বিষয়ে তার গভীর জ্ঞান রয়েছে।দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই।১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে এলডিপি ও শরিক দলগুলোর নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করছেন। চর হোসেনপুর এলাকার এক প্রবীণ ভোটার বলেন, “আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি আমাদের কথা শুনবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিক হবেন। বেলাল সাহেব সেই যোগ্যতাসম্পন্ন মানুষ। নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি বিচারে অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল ঈশ্বরগঞ্জ আসনে বড় ধরনের চমক দেখাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এলডিপি মনোনীত ছাতা এই কাণ্ডারিকে ঘিরেই এখন জয়ের স্বপ্ন বুনছে স্থানীয় জোটের নেতাকর্মীরা।



