Trending Now

হিজবুল্লাহর গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

Date:

ডেস্ক রিপোর্ট : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান খলিল ইয়াসিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, রাজধানী বৈরুতে বিমান হামলা চালানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে শনিবার (২৮ সেপ্টেম্বর) ওই বিমান হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়েছে, একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন।

এর আগে গত শুক্রবার রাতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। নাসরাল্লাহ নিহত হওয়ার ঘটনায় ইরানে ৫ দিন ও ইরাকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবারের ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩ জন নিহত জন নিহত হয়েছেন। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছেন।

লেবাননের পরিবেশবিষয়ক মন্ত্রী নাসের ইয়াসিন বলেছেন, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় লেবানন থেকে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। আজ রোববারও লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...