Trending Now

সুন্দরগঞ্জে তিস্তার পানিবন্দি ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

Date:

গাইবান্ধা প্রতিনিধি : তিস্তার পানিবন্দি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ফাউন্ডেশন। বুধবার (১০ জুলাই) বিকেলে সংযোগ ফাউন্ডেশনের অর্থায়নে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ, কিসামত সদর, চরচরিতা বাড়ি গ্রামের পানিবন্দি ১শ’ পরিবারকে ৩ কেজি চাল, ২ কিজি ডাল, আধা চিড়া, ২ প্যাকেট বিস্কুট, ২ পাতা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট খাদ্য সহায়তা দেয় হয়। 

স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন আরসিবি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পানিবন্দি পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। ত্রাণ সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন সংযোগ ফাউন্ডেশনের ভলান্টিয়ার সাজ্জাদ হোসেন রিপন, হারুণ অর রশিদ, আলী আহসান মুজাহি, রাসেল ইসলাম, আরসিবি ফাউন্ডেশনের সমন্বয়ক ডা. রফিকুল ইসলাম, উপদেস্টা ফেরদৌস সরকার, সভাপতি হোজায়ফা হাবিব হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সহ সভাপতি নয়ন সরকার, সাংগঠনিক সম্পাদক কিফায়েত হোসেন আলিফ, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন,. দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও ডিজিটাল সম্পাদক শাহিন ইসলাম, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাইফুল ইসলাম ও ইয়াসিন আলী প্রমুখ।  

এদিকে; ত্রাণ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন দুর্গতরা। শারমিন নামের এক গৃহবুধু জানান, ১৫ দিন থেকে পানিতে আছি। খাবারের খুব সংকট ছিল। সংযোগ ফাউন্ডেশন যে খাবার দিলো তা নিয়ে বাচ্চাদের নিয়ে খেতে পারবো কয়েকদিন। 

জুনায়েদ আলী নামের এক গৃহকর্তা জানালেন, দুই সপ্তাহ ধরে পানিবন্দি। এখন পর্যন্ত কেউ আমাদের খেঁাজ নেয় নি। ছেলেরা এসে যে খাবারগুলো দিলো তাতে আমার পরিবারের অনেক উপকার হলো। যা কথায় প্রকাশ করতে পারবো না। 

এই উদ্যোগ অব্যাহত থাকার কথা জানিয়েছে সংযোগ ফাউন্ডেশন। সংযোগ ফাউন্ডেশন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সাজ্জাদ হোসেন রিপন জানান, তিস্তায় বন্যা দূর্গত মানুষের জন্য আমরা খাদ্য সহায়তা দিলাম। তিস্তাপাড়ের বিভিন্ন স্থানে এই সহযোগিতা আমরা করছি। এটা অব্যাহত থাকবে। তিনি বানভাসি মানুষের পাশে দেশের সকল বিত্ববানদের এগিয়ে আসার আহবান জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...