সংলাপ রিপোর্ট
সম্প্রতি সরকারি ব্যাংকগুলিতে পদোন্নতির অসম প্রতিযোগীতায় স্থবিরতা দেখা দিয়েছে ব্যাংকিং সেবায় । সূত্রে জানাযায়,জিএম ও ডিএমডি পদোন্নতি সচিবালয়ের হাতে আর এই সুবাধে কিছু ব্যাংক কর্মকর্তা বিভিন্ন লবিং করে মেধাবীদের বাদ দিয়ে বাগিয়ে নিয়েছেন পদোন্নতি এতে বাদ পরেছেন অনেক সিনিয়র যোগ্য ও মেধাবি ব্যাংকার । এসব অসম পদোন্নতিতে প্রমোশন পাওয়া জুনিয়র কর্মকর্তাদের অধীনে কাজ করতে ইতস্ততা বোধ করছেন অনেক ব্যাংক কর্মকর্তা এতে ব্যাংকিং সেবায় সাধারন গ্রাহকদের সেবার মানে স্থবিরতা লক্ষ্য করাগেছে । নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র ব্যাংকার আমাদের প্রতিকেদকে জানান যে ব্যাংকের জিএম ও ডিএমডি পদন্নোতি দায়িত্ব এখন সচিবালয়ের হাতে। তারা ইদানিং জিএম পদন্নোতিতে ৮০% ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতাকে বাদ দিয়ে এবং সিনিয়রদের পাশ কাটিয়ে জুনিয়রদেরকে জিএম পদে পদোন্নতি দিয়েছেন। যার ফলে পদের দিক থেকে বড় হলেও ৩/৪ বছরের সিনিয়রদেরকে কোন আদেশ দিয়ে কাজ করাতে এবং জুনিয়রের অধীনে কাজ করতে পারছেন না। তাই সার্বিকভাবে ব্যাংকে কাজের কোন গতি নেই, হতাশা ও স্থবিরতা, সিদ্ধান্তহীনতা বিরাজমান। আরও আতংক ও ভীতি কাজ করছে যে জিএম পদোন্নতির মত ডুএমডি পদোন্নতির বেলায়ও কি সিনিয়র ও যোগ্যদের বাদ দিয়ে তুলনামূলক জুনিয়র ও অযোগ্যরাই পদোন্নতি পাবে! ব্যাংক পাড়ায় চলছে নানা আলোচনা, সমালোচনা, হতাশা ও অবিশ্বাসের আতংক। তিনি আরো জানান, এখন কোন রাজনৈতিক তদবির নেই, তাহলে এখন কেন সবচেয়ে বেশি বিচার বহির্ভূত পদোন্নতি। জিএম পদোন্নতির বেলায় যে অদক্ষতা ও বিচারহীনতার প্রকাশ পেয়েছে ডিএমডি পদন্নোতির বেলায় যেন তা না হয় এটাই সকল ব্যাংকারের প্রানের দাবী। এ বিষযে প্রতিবেদকের মাধ্যমে অর্থ মন্ত্রনালয়েরে জরুরি হস্তক্ষেপ কামনা করেন একাধিক বঞ্চিত ব্যাংকার ।



