Trending Now

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ দিনে ৮১৬ জন নিহত

Date:

ডেস্ক রিপোর্ট : লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একের পর এক হামলায় বিধ্বস্ত পুরো লেবানন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির পরিসংখ্যান অনুসারে, ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ২ হাজার ৫০৭ জন আহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরায়েলি হামলায় কেবল গত ৬ দিনেই (২৩-২৮ সেপ্টেম্বর) ৮১৬ জন নিহত হয়েছেন।  

গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত চলছে। আনাদোলুর পরিসংখ্যান অনুসারে, প্রায় এক বছরে ধরে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬৪০ জন নিহত এবং ৮ হাজার ৪০৮ জন আহত হয়েছেন। 

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। গাজায় ১১ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

সাম্প্রতিক সময়ে লেবাননে বিমান হামলা তীব্র করেছে ইসরায়েলে। গত শুক্রবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। 

আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলি হামলা চলমান গাজা সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...