Trending Now

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Date:

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত আলমগীর হোসেন রামগতি উপজেলার চরআফজাল এলাকার মৃত সেকান্তর আলী পন্ডিতের ছেলে। এসময় কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী হাসান আহমেদ ও তার বোন, সিএনজি চালক ফেরদৌস আলম, এক নারী ও এক শিশু আহত হয়। এদের মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদ ও সিএনজি চালকের অবস্থায় আশংকাজনক। হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজি চালক ফেরদৌস আলমসহ অন্যরা সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি রয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে চর আলেকজান্ডার থেকে আলমগীর হোসেনসহ অন্যরা সিএনজি যোগে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। সিএনজিটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যান আলমগীর হোসেন। নিহত আলমগীর হোসেন সকালে লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাড়ির থেকে বের হন। অপরদিকে হাসান আহমেদ ও তার বোন কলেজের উদ্দেশ্যেই রওনা হয়ে এই দুর্ঘটনার শিকার হন। পরে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একে আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগে আলমগীর হোসেন মারা যান। এছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশংকাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, যেহেতু এটি একটি দূর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ট্রাক চালকে আটকের চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...