Trending Now

রুপগন্জে অস্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আদেশ

Date:

সংলাপ প্রতিবেদক

নারায়ানগন্জের রপগন্জ থানার খাদুন গ্রামে তানভীর হাসান মিলনের বাড়িতে অস্রধারী সন্ত্রাসীদের আক্রমনে বাড়ীঘর ভাংচুর ও জোর পূবর্ক জমি দখলের পায়তারা করার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন-নিরাপত্তা বিভাগে গত ২০ মার্চ একটি লিখিত আবেদন করেন ভূক্তভোগী তানভীর হাসান মিলন । অভিযোগটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয় গত ৫ মে উক্ত ঘটনার আইনগত ব্যাবস্থা নিতে পুলিশের আইজিপিকে আদেশ দেন । জানাযায়, খাদুন গ্রামের জাহাঙ্গীর কবির ভূইয়ার বড় ছেলে রায়হান কবির ভূইয়া সুমন গত ২৫ ডিসেম্বর ৫০ থেকে ৬০ জন অস্রধারী সন্ত্রাসীদের নিয়ে মিলনের বাড়িতে উপর্যপুরী হামলা চালায় এবং প্রকাশ্যে দিবালোকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে । এ সময় এলাকায় ভীষন আতংকের সৃষ্টিকরে বাড়িঘর ভাংচুর করে জোর পূবর্ক জমি বাড়ি দখলের চেস্টা করে । তখন এলাকাবাসীর তীব্র প্রতিরোধে সুমন তার বাহিনী নিয়ে পালিয়ে যায় । পরে রাপগন্জ থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । সূত্রে জানাযায়, সুমন আওয়ামী সরকারের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় ত্রাস চালিয়ে আসছে দীঘ্যদিন ধরে । তবে নিজেকে সুরক্ষিত রাখতে গত ৫ আগষ্টের পর সে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায় । নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী প্রতিবেদককে জানান,ফ্যাসিস্ট সরকারের অনেক মন্ত্রী এমপি জাপানে সুমনের বাসায় আসা যাওয়া করতো এই সুবাধে সে জাপান থেকেই দেশে প্রচুর টাকার মালিক হন । একজন প্রতক্ষ্যদর্শী জানান,২৫ ডিসেম্বরের ঘটনায় এলাকাবাসী মসজিদের মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে এসময় সন্ত্রসী চক্রেটি ৮টি মোটর সাইকেল রেখে পালিয়ে যায় । এ ব্যাপারে তানভীর হাসান মিলনের সাথে কথা বল্লে জানান, সুমন জোর পূবর্ক আমার বাড়ি জমি সন্ত্রাসী দিয়ে দখল করতে চায় বর্তমানে সে আমাকে নতুন কোন ঘটনায় ফাঁসানোর জন্যে আওয়ামীলীগের বিভিন্ন নেতাদের সাথে আমার ছবি এডিড করে প্রচার করছে এবং আমার নামে মিথ্যা প্রভাকান্ডা ছড়ানো হচ্ছে অথচ আমী বিএনপির রুপগন্জ থানার বর্তমান কমিঠির সহ-সভাপতি । আমি ন্যায় বিচার পেতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দারস্থ হয়েছি । এ বিষয়ে পুলিশ হেড কোয়ার্টারে যোগাযোগ করা হলে প্রতিবেদক কে জানান, বিষয়টি জরুরি গুরুত্ব দেওয়া হবে এবং নারায়াগন্জ পুলিশ সুপারকে রিখিত ভাবে ব্যাবস্থা নিতে আমরা আদেশ দিবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...