Trending Now

শান্তা মরিয়ম ইউনিভার্সিটির অনিয়মের তদন্তে দুদক

Date:

সংলাপ ডেস্ক

শান্তা মরিয়ম ইউনিভার্সিটির তহবিলের অর্থ স্থানান্তর ও রাজস্ব ফাঁকির অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে, বিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৩৪৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৪৯৯ টাকা শান্তা মরিয়ম ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি প্রায় ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর তথ্য দেন।

নর্দার্নের চেয়ারম্যান ও পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

‘দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে’ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ পেয়ে নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

সংস্থাটির ডিজি আক্তার হোসেন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধে দুদক কোনো বিশেষ টাস্কফোর্স গঠন করেছে কিনা, সাংবাদিকদের এ প্রশ্নে আক্তার হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোনো বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়নি। সূত্র বিডিনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...