২৩ মে, ২০২৫
ভোলা প্রতিনিধি,মোঃ ইব্রাহীম খলিল
“ঢাকাস্থ্য ভোলা বাঁশি “ভোলা জেলা উলামা ” এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচিতে ভোলা বরিশাল সেতু অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তবর্তী কালীন সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস এর প্রতি অনুরোধ জানান। তারা বলছেন যতদিন সেতুর কাজ শুরু না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এর আগে ভোলায় গত ৮ মে বিকেলে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সেতু প্রকল্পের নির্মাণকাজ আগামী বছরের জানুয়ারিতে শুরুর হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মহিউদ্দিন।



