Trending Now

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, পদত্যাগ করলেন ডেপুটি গভর্নর

Date:

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বিক্ষুদ্ধরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধানের পদত্যাগ দাবি করেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন।

আজ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব দিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি কাজী সাইদুর রহমান, ডিজি-১ নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পন করে অদ্য পদত্যাগ করলাম। ’

এই প্রতিবেদন লেখার সময় সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তারা বিক্ষোভ করছিলেন। বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা ডেপুটি গভর্নর ফ্লোরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। তারা বিভিন্ন অনিয়মে সহায়তাকারীদের পদত্যাগ ও গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...