Trending Now

নেত্রকোনায় আ. লীগের ৪০ নেতাকর্মী কারাগারে

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা। নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

আসামিরা হলেন— আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম,  

 সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ দলের আরো ৩৭ জন নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, আসামিরা ২০২১ সালে ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপির কর্মী সৈয়দ মোস্তফা সাহেদ কামালের দোকানে হামলা চালান। এ সময় তার দোকান থেকে অন্তত চার লাখ টাকার বেশি মূল্যের মালপত্র লুটপাট এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যান। তখন তারা ওই দোকানের সামনে ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা কামাল বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।

ওই মামলায় অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আজ সোমবার নেত্রকোনা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...