Trending Now

খুলনার দিঘলিয়ায় চুরি করতে এসে তিনতলা ভবন থেকে পড়ে চোরের মৃত্যু। পুলিশ মৃত দেহ উদ্ধার করেছে।

Date:

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ- 

 খুলনার দিঘলিয়ায় চুরি করতে এসে তিনতলা মহিলা মাদ্রাসা ভবন থেকে পড়ে  মোঃ হাবিবুর রহমান ওরফে সায়েম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ) গভীর রাতে  এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা স্থল থেকে পুলিশ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে । নিহত সায়েম দিঘলিয়া গ্ৰামের মৃত- রফিকুল ইসলাম শেখের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া গ্ৰামে অবস্থিত গুলে জান্নাত ও রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা নামে দুটি প্রতিষ্ঠান পরিচালনা করেন মুফতী মোহাম্মদ আজিজুর রহমান সোহেল ।

শনিবার গভীর রাতে গুলে জান্নাত মাদ্রাসার তিনতলা ভবনের পিছনের দিকে দরজা সহ  সায়েমকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ এসে তিনতলা ভবনের পেছন থেকে সায়েমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা জানায়, নিহত সায়েমের বিরুদ্ধে  এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে । 

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, তিনতলা মাদ্রাসা  ভবনের ছাদ থেকে লোহার দরজা চুরি করে ভবনের পেছন দিক দিয়ে  নামার সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে  জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

সংকট ও সংকটাপন্ন পৃথিবী: জলবায়ুর আঘাত ও মানবিক অস্তিত্বের লড়াই

​বিশেষ প্রতিবেদক ​বর্তমান বিশ্বে যুদ্ধ-বিগ্রহের কারণে সৃষ্টি হওয়া চরম মানবিক...

হাইকোর্টে রিট খারিজ: এনবিআরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে

দৈনিক সংলাপ বিশেষ প্রতিবেদন: দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে...

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...