Trending Now

অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটায় শিশুকে হত্যা

Date:

সংলাপ প্রতিবেদক

রাজধানী ঢাকার পল্লবীর দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলারসংলগ্ন লেকপাড় থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পরকীয়ার বলি হয়েছে ছয় মাস বয়সী আমেনা। শিশুটির কান্নাকাটির কারণে তার মা ও কথিত প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে তারা শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে। পরে বালিশ চাপা ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আমেনাকে।

হত্যাকাণ্ডের এক মাসের মাথায় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জড়িত শিশুটির মা ফাতেমা বেগম ও তার প্রেমিক মো. জাফরকে শুক্রবার গভীর রাতে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ফাতেমা আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জাফরকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পল্লবী থানা পুলিশ। 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৬ ডিসেম্বর বিকেল সোয়া ৩টার দিকে দিয়াবাড়ির লেকপাড় থেকে একটি ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুর মৃতদেহ পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ দেখতে পায়, মৃতের গলায় সন্দেহজনক আঘাতের দাগ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করে। 

তিনি জানান, তদন্তের একপর্যায়ে শিশুটির নাম–পরিচয় ও বয়স জানতে পারে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পল্লবী এলাকা থেকে শিশুটির মা ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও ফাতেমাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হন, জাফর নামে এক ব্যক্তির সঙ্গে শিশুটির মায়ের পরকীয়া রয়েছে। এর জের ধরেই শিশু হত্যার ঘটনা ঘটে। ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...