Trending Now

মারা গেলেন বিশ্বের বয়স্ক ব্যক্তি

Date:

সংলাপ ডেস্ক

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা। জাপানি এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর। তিনি দেশটির দক্ষিণাঞ্চলে আশিয়া শহরে বসবাস করতেন। আজ শনিবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে শহরের মেয়র রিওসুকে তাকাশিমা।

এক বিবৃতিতে মেয়র রিওসুকে তাকাশিমা বলেছেন, গত ২৯ ডিসেম্বর আশিয়া শহরের একটি নার্সিং হোমে মৃত্যু হয় তোমিকো ইতোকার। ২০১৯ সাল থেকে সেখানে বসবাস করছিলেন তিনি। তোমিকোর চার সন্তান ও পাঁচজন নাতি–নাতনি রয়েছেন।

তোমিকো ইতোকার জন্ম আশিয়ার কাছে জাপানের বাণিজ্যিক শহর ওসাকায়, ১৯০৮ সালের ২৩ মে। ২০০৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে মৃত্যু হয় তৎকালীন সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার। তারপর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান তোমিকো।

মেয়র রিওসুকে তাকাশিমার বিবৃতিতে বলা হয়েছে, তোমিকোরা দুই ভাইবোন ছিলেন। তিনি দুটি বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি এবং যুগান্তকারী সব প্রযুক্তির অভিজ্ঞতা পেয়েছেন। মেয়র বলেন, ‘নিজের দীর্ঘ জীবনজুড়ে তোমিকো ইতোকা আমাদের সাহস ও আশাবাদ জুগিয়েছেন। এর জন্য তাঁকে ধন্যবাদ।’

জাপানে সাধারণত পুরুষদের চেয়ে নারীরা দীর্ঘজীবী হন। গত সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ১০০ বছর বা এর চেয়ে বেশি বয়সের ৯৫ হাজারের বেশি মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে ৮৮ শতাংশই নারী। আর দেশটির ১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার প্রায় এক–তৃতীয়াংশেরই বয়স ৬৫ বছর বা তার বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...