Trending Now

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম এর কমিটি ঘোষণা।

Date:

সংলাপডেস্ক

জাতীয়তাবাদ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম চাঁদপুর জেলা শাখার, এগারো সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে। মেহেদী হাসান রাফি কে আহ্বায়ক ও আবু বকর সিদ্দিক কে সদস্য সচিব করে মোট ১১ জন সদস্য করে চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
৪ঠা,জানুয়ারী, ২০২৫, রোজ শনিবার সকাল ১০ টায় জাতীয়তাবাদ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সর্বদলীয় ছাত্র ঐক্যের মূখপাত্র মাসুদ রানা জুয়েল ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ এর স্বাক্ষরীত এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক মেহেদী হাসান হৃদয়, জমির সরকার, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মহসিন বেপারী এবং অন্যান্য সদস্য বৃন্দগন হলেন মোহাম্মদ আলাউদ্দিন হোসেন,
আবদুল মালেক, জাহিদুল ইসলাম শুভ, সাইদুর রহমান হিমেল ও মোহাম্মদ ফাহিম খান প্রমুখ!

নব্য কমিটির জেলার আহবায়ক মেহেদী হাসান রাফি জানান, “নতুন ও সুস্থ ধারার সুন্দর রাজনীতির উদ্দেশ্য জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যাত্রা শুরু।” তিনি আরো জানান যে, “দলকে গতিশীল করার লক্ষে, আগামী পয়তাল্লিশ (৪৫) কার্যদিবসের মধ্যে এই অহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”

সদস্য সচিব আবু বকর সিদ্দিক বলেন, “শিক্ষাই উন্নতি-অগ্রগতির চাবিকাঠি এবং ছাত্ররাই একটি জাতির ভবিষ্যৎ।কোন দেশের সামগ্রিক উন্নতি-অগ্রগতি নির্ভর করে সে দেশের সঠিক নেতৃত্বের উপর।একজন দক্ষ সংগঠক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দক্ষ পরিচালকের ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (এনডিএম)।”

চাঁদপুর জেলার নব্য কমিটির জেলার আহবায়ক মেহেদী হাসান রাফি আরও বলেন, ” চাঁদপুর জেলা ছাত্র আন্দোলন-এনডিএম কে সুসংগঠিত করার উদ্দেশ্যে ও এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ স্যারের হাতকে শক্তিশালী করার লহ্ম্যে আমাকে দ্বায়িত্ব দেয়ার জন্য জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি মাসুদ রানা জুয়েল ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভাই ও আমার প্রিয় ভাই, সহ যোদ্ধা, যার হাত ধরে ছাত্র আন্দোলন-এনডিএম এ যোগদান করা কেন্দ্রীয় নির্বাহী সংসদের ১নং সাংগঠনিক সম্পাদক সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান ভাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও সংগ্রামী সালাম। শিহ্মা,শৃঙ্খলা,প্রযুক্তি ও সমৃদ্ধি ছাত্র আন্দোলন-এনডিএম এই মূল ৪ টি নীতি মনে প্রাণে ধরন করে প্রাণের সংগঠন ছাত্র আন্দোলন-এনডিএম কে আরও এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জয় বাংলাদেশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...