কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে প্রশাসনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(৪জানুয়ারি) শনিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ, নারী নির্যাতন, সাইবার ক্রাইম, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া আটপাড়া সার্কেল) মোঃ গোলাম মোস্তফা , কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।
বক্তব্য রাখেন- সাংবাদিক রুকন উদ্দিন, ফুলকলির প্রধান শিক্ষক মোঃ মিল্কী, সাবেক পৌর কমিশনার রতন।
পুলিশ সুপার বলেন – মাদক, কিশোর অপরাধ, বাল্য বিবাহ, নারী নির্যাতন বন্ধ করার জন্য আমরা সকলেই এক সাথে কাজ করতে হবে। এই সমস্যা গুলো জাতীয় সমস্যা আমি মনে করি। সমাজের কল্যানে আমরা পুলিশ সবসময় কাজ করি।
তিনি আরও বলেন- শিশু নির্যাতন সমাজ থেকে বন্ধ করতে হবে, মাদক মুক্ত সমাজ গড়তে হবে।



