Trending Now

দুই দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

Date:

ডেস্ক রিপোর্ট : দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এটি দেশটির মন্ত্রী পর্যায়ের কোনো ব্যক্তির প্রথম বাংলাদেশ সফর বলে জানা গেছে। আজ রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা পৌঁছান মাউরো ভিয়েরা। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা গেছে, সফরের শুরুতে ধানমন্ডির ৩২ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মাউরো ভিয়েরা। দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপরে দুই মন্ত্রীই অংশ নেবেন সংবাদ সম্মেলনে। এই সফরে দুই দেশের মধ্যে ক্রীড়া সংক্রান্ত সমঝোতার কথা নিশ্চিতভাবে জানা যাবে।

পরের দিন সোমবার সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। এছাড়া ওই দিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন। এরপর রাতে ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।

গত বুধবার এ সফরের কথা সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তার সফরে ব্রাজিলের সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে বাংলাদেশ। ড. হাছান জানান, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বড় প্রতিনিধিদল নিয়ে আসবেন এবং এ সফরে তাদের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে আরও শক্তিশালী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...