Trending Now

সোহেলের মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিলে পুলিশের বাধা

Date:

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল বের করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৬ এপ্রিল) রাজধানীর নয়া পল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়। বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, হাবিব-উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হাবিব-উন-নবী সোহেলসহ কারাগারে বন্দি সব নেতার মুক্তির দাবি জানাই।

মিছিলে অংশ নেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহেদুল কবির জাহিদ, নজরুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত, সাবেক ছাত্রনেতা এজমল হোসেন পাইলট, রফিকুল ইসলাম রফিক, তারেক উজ্জামান তারেক, ওমর ফারুক কাওসার, সাবেক ছাত্রদল নেতা তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজু আহমেদ, ছাত্রদল নেতা হান্নান মজুমদার, ইমাম হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...