Trending Now

মেসি গোল পেলেও জয় পায়নি মায়ামি

Date:

ক্রিড়া ডেস্ক : ইনজুরি কাটিয়ে আজ রোববার মাঠে নামেন লিওনেল মেসি। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে ফিরেই গোল পান তিনি। কিন্তু তার গোলের পরও জয় পায়নি মায়ামি। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে কলোরাডোর সঙ্গে। মায়ামির মাঠে ম্যাচের ৪৫ মিনিটে এগিয়ে যায় কলোরাডো। এ সময় পেনাল্টি থেকে তাদের রাফায়েল নাভারো গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর পরই সমতা ফেরায় মায়ামি। ৫৭ মিনিটের মাথায় বামদিক থেকে ফ্রাঙ্কো নেগ্রির বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান মেসি।

৬০ মিনিটের মাথায় এগিয়ে যায় মায়ামি। এ সময় লিও আফোনসো গোল করেন। তাকে গোলে সহায়তা করেন ডেভিড রুইজ। তবে ৮৮ মিনিটে সমতা ফেরায় কলোরাডো। এ সময় কালভিন হ্যারিসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন কোল বাসেট। তাতে ২-২ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে মন্টেরির মুখোমুখি হবে মায়ামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...