Trending Now

নেত্রকোনায় আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান

Date:

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​এর আগে, সকাল থেকেই জেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশন এলাকায় জড়ো হন এবং পরে সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

​সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।

​বক্তব্যে তিনি বলেন, “যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন কিংবা পুনর্বাসনের চেষ্টা করছেন, তাঁদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।” অর্থ বা ব্যক্তিস্বার্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের যারা লালন-পালন করছেন, তাদের বিরুদ্ধে দলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরা কঠোর অবস্থান নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

​তিনি আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো অপচেষ্টা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

​বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগরীসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

​ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং...

ডিপোটি স্পীকার  ব্যারিস্টার কায়সার কামালের ছোঁয়ায় বদলে যাচ্ছে কলমাকান্দা দুর্গাপুর ও পূর্বধলার যোগাযোগের চিত্র

নিজস্ব প্রতিবেদক‎নেত্রকোণার অবহেলিত জনপদের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আমূল...

আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

​নিজস্ব প্রতিবেদক, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ...