Trending Now

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Date:

​নিজস্ব প্রতিবেদক,

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই বাহিনী মোতায়েন করা হয়।

​বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত বাহিনীর মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, চট্টগ্রাম ও গাজীপুর জেলায় ১৫ প্লাটুন করে, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, ফরিদপুর জেলায় ৩ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

​মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠে কাজ করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যরা তৎপর রয়েছেন।

​মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত সরাসরি (লাইভ) ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

​সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক...

কাপাসিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ খালেকের প্রয়াণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

​নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাসিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত ইবতেদায়ী...

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন; আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি

​নিজস্ব প্রতিবেদক ​গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা...

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

​গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং...